সৌদি আরবের বিমানবন্দরে বিধিনিষেধ, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:৪৩ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে পরিচালনাগত বিধিনিষেধের কারণে এখন পর্যন্ত ১৯৮টি ফ্লাইট চলাচল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ১২১টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি। এসব ফ্লাইটের কারণে ভোগান্তিতে পড়েছেন মোট ২৩ হাজার ৩৭৯ জন যাত্রী।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২২টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৩২টি ফ্লাইট রয়েছে।

আরও পড়ুন: পোশাক শ্রমিকদের বাড়তি মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকেই

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালামএয়ারের ৭টি, ইজিপ্টএয়ারের ১টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

সব মিলিয়ে ফ্লাইট চলাচলে এ পরিস্থিতির প্রভাব পড়েছে ২৩ হাজার ৩৭৯ জন যাত্রীর ওপর।

আরও পড়ুন: হত্যা মামলায় গ্রেপ্তার সাঈদ খোকন, ৭ দিনের রিমান্ড