শ্রীপুর রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীরা ভোগান্তিতে

Sanchoy Biswas
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ন, ২২ মার্চ ২০২৬ | আপডেট: ৫:৪৫ পূর্বাহ্ন, ০৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন। ঢাকা-ময়মনসিংহ রেলপথে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি গন্তব্যে নিয়ে যাবে বলে জানিয়েছে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।

আজ রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনে এসে বিকল হয়ে যায় কমিউটার ট্রেনটি। দুপুর ১টা ৩০ মিনিটে প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি স্টেশনে থেমে রয়েছে।

আরও পড়ুন: চারঘাটে নির্মাণ কাজে অনিয়ম হলেই ব্যবস্থা গ্রহণ: এমপি চাঁদ

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান বলেন, বেলা ১১টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনে এসে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনের কর্মচারীরা বিকল ইঞ্জিন সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। বিকল্প ইঞ্জিন না আসা পর্যন্ত ট্রেন যাওয়ার কোনো ব্যবস্থা নেই।

তিনি আরও জানান, ট্রেনের যাত্রীদের ভোগান্তি হচ্ছে। বিকল্প ইঞ্জিন পাঠানোর জন্য খবর দেওয়া হয়েছে। বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: দেশে সয়াবিনের বাৎসরিক চাহিদা ১৬ লাখ মেট্রিক টন