বগুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

Shahrier Islam Pallab
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫৫ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়। এতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সমবায় পণ্য মেলাসহ বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৮ই নভেম্বর) রবিবার বগুড়া জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষের "করতোয়া"য় জেলা প্রশাসন ও সমবায় বিভাগ কর্তৃপক্ষের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।

আরও পড়ুন: নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান এবং বগুড়া সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এইচ. এস. মাফতুন আহম্মেদ খান রুবেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান। উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন বগুড়া জেলা প্রশাসন (ডিসি) ও সমবায় বিভাগ কর্তৃপক্ষ।

আরও পড়ুন: সহযোগিতা ও সংহতি যত শক্তিশালী হবে, রাষ্ট্র ততই শক্তিশালী হবে: সুনামগঞ্জ জেলা প্রশাসক