গাবতলীতে একজনকে কুপিয়ে হত্যা

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ন, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ৩:০৩ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা (পশ্চিম পাড়া) গ্রামের মৃত মোবারক আকন্দের ছেলে আব্দুল লতিফ আকন্দকে দুর্বৃত্তরা এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করেছে।

ঘটনা সূত্রে জানা যায় যে, নিশিন্দারা (হিন্দু পাড়া) গ্রামের কালিতলা নামক স্থানে সেচ পাম্পের মেশিন ঘরের সাথে পূর্ব পাশে ধানক্ষেতের মধ্যে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: অতিবর্ষণ ও পাহাড়ধসে মৃত বেড়ে ৫৪, পানিবন্দি ১ লাখ ৫৫ হাজারের বেশি পরিবার

উক্ত ঘটনার সংবাদ পেয়ে গাবতলী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মৃতদেহ উদ্ধার করে। উক্ত মৃতের শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়িভাবে কোপানোর আঘাতের চিহ্ন পাওয়া যায়। উক্ত আব্দুল লতিফ আকন্দ প্রতিদিনের মতো গত শনিবার দিবাগত রাতের খাবার খেয়ে সেচ পাম্পের মেশিন ঘরে ঘুমাতে যায় বলে তার পরিবার নিশ্চিত করে। পথিমধ্যে গতকাল শনিবার দিবাগত রাতে যেকোনো সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হত্যা করে ঘটনাস্থলেই ফেলে রেখে পালিয়ে যায়।

উক্ত ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেন (গাবতলী-সারিয়াকান্দি) সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) হুমায়ুন কবির, গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান, এসআই মজিবর রহমান, এসআই আসিফ ইকবাল।

আরও পড়ুন: হরিদাসের অর্থের উৎস ও দাতাদের পরিচয় জানতে চায় পুলিশ

এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেন এবং জানান যে, উক্ত মৃত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এছাড়াও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।