মধ্যরাতে উদ্ধার হলো ৯ হাজার লিটার মজুদকৃত ডিজেল

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:২৮ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর পলাশ থেকে অবৈধভাবে মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে জেলা প্রশাসন ও পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ একটি দল বিপুল পরিমাণ এই জ্বালানি তেল উদ্ধার করেছে বলে জানা যায়।

আরও পড়ুন: বোগদাদিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত ও ১৭ এপ্রিল শুক্রবার প্রথম প্রহরে উপজেলার জিনারদি ইউনিয়নের মূলপাড়া এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ ও অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ'র নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ৯,০০০ (নয় হাজার) লিটার ডিজেল উদ্ধার করে।

আরও পড়ুন: রাতের আঁধারে পরিত্যক্ত ঘরে ঘোড়া জবাই, গরুর মাংস বলে বিক্রির আশঙ্কা

এ সময় অবৈধভাবে ডিজেল মজুদ রাখার অপরাধে এক ব্যক্তির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারা এবং পেট্রোলিয়াম আইন-২০১৬ এর ২০(১) ধারা অনুযায়ী যথাক্রমে ৬০,০০০ (ষাট হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

পরে উদ্ধারকৃত ডিজেল বাজেয়াপ্ত করে নিকটস্থ এম এম কে সিএনজি ফিলিং স্টেশনের নিকট সরকার নির্ধারিত মূল্যে মোট ৮,৬৭,৫১০ (আট লক্ষ সাতষট্টি হাজার পাঁচশ দশ) টাকায় বিক্রয় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়।

জনস্বার্থ রক্ষায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।