গাজীপুরে ১২ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:৫৩ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) মহানগরের ভোগড়া এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। বুধবার জিএমপির ইন্সপেক্টর (মিডিয়া) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত মো. আকাশ (২৫) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার সিংগারবিল উত্তরিয়াপাড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পুলিশ কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় বাসন থানার ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়কের পাশে ফুটপাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন মো. আকাশকে আটক এবং তার হেফাজত হতে প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত ৬টি প্যাকেট, যার প্রতিটিতে দুই কেজি করে মোট ১২ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ব্যাপারে বাসন থানায় মামলা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত মো. আকাশের বিরুদ্ধে দুটি মাদক মামলা এবং একটি নন-জিআর প্রসিকিউশন রয়েছে।

আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার