গাজীপুরে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ন, ০৪ মে ২০২৬ | আপডেট: ৫:৩৩ অপরাহ্ন, ০৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া শিশুরা হলো— গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ছেলে রাইয়ান (৯ মাস) এবং শ্রীপুর উপজেলার মাওনা এলাকার খোকন মিয়ার ছেলে সিফাত (৫ মাস)।

আরও পড়ুন: বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে নাজিরপুরে বিক্ষোভ সমাবেশ

পরিচালক বলেন, হামের উপসর্গ নিয়ে বর্তমানে এ হাসপাতালে ৪৭ জন রোগী ভর্তি রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২১ জন রোগী ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে ১৬ জন ছাড়পত্র নিয়েছে।

তিনি আরও বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি পর্যন্ত হামের ভর্তি রোগীর সংখ্যা ৫৬০ জন। একই সময় পর্যন্ত ছাড়পত্র নেওয়া রোগীর সংখ্যা ৫১১ জন।

আরও পড়ুন: স্টেরয়েড জাতীয় ওষুধে গরু মোটাতাজা, ভেজাল গো-খাদ্যে সয়লাব বাজার