সিংড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৮৬ কৃষকের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ

Sadek Ali
মো. মোতালেব হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ৭:০১ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলার চলনবিল অধ্যুষিত ডাহিয়া ইউনিয়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো ধান চাষিদের মাঝে সরকারি খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ জিআর (চাল) কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত ৬৮৬ জন কৃষককে এ সহায়তা প্রদান করা হয়।

বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় ডাহিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত কৃষকদের মাঝে চাল বিতরণ করেন। এ সময় তালিকাভুক্ত প্রতিটি কৃষককে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ের নিখোঁজ চার স্কুলছাত্রী সিলেটে উদ্ধার, মানবপাচার চক্রের সম্পৃক্ততার আশঙ্কা

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মিঠুন কুন্ডু, ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন, ডাহিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ইনজামুল হক জুয়েলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আরও পড়ুন: রেলক্রসিংয়ে ওত পেতে আছে মৃত্যু