কাপাসিয়ায় 'জাতীয় পল্লী উন্নয়ন দিবস' ২০২৬ উদযাপিত

Sanchoy Biswas
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৩১ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে আলোচনা সভা, শোভাযাত্রা, ঋণ বিতরণ, বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়।

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম।

আরও পড়ুন: কাপাসিয়ায় জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়ার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী। স্বাগত বক্তব্য দেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরডিবির চেয়ারম্যান মো. সেলিম হোসেন আরজু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব মো. মফিজ উদ্দিন, গাজীপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ. এম. কামাল হোসেন, সমবায়ী কাজী আফতাব উদ্দিন এবং সমিতির সহ-সভাপতি জহিরুল ইসলাম ফকির প্রমুখ।

আরও পড়ুন: কাপাসিয়ায় নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যার চেষ্টা

অনুষ্ঠানে নিয়মিত একজন সমবায়ী ও বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ উদ্দিনকে ২ লাখ টাকা ঋণ বিতরণের মাধ্যমে ঋণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সমবায়ীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী।

উল্লেখ্য, দেশের গ্রামীণ অর্থনীতি, দারিদ্র্য বিমোচন এবং সামগ্রিক পল্লী উন্নয়নে বিআরডিবির অবদান ও তাৎপর্য তুলে ধরতে সরকার এ দিবসটি পালন করছে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড এবং একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন।