চুয়াডাঙ্গার দামুড়হুদায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

Sanchoy Biswas
সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৩২ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা-মুজিবনগর সড়কের ধান্যঘরা ক্লাব মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিয়াম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের মো. পলাশের ছেলে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান ১৫ মামলার আসামী সোহেল গ্রপ্তার

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় সিয়াম তার দাদির সঙ্গে কার্পাসডাঙ্গা থেকে ধান্যঘরা গ্রামে বাড়ি ফিরছিল। বাড়ির সামনে ধান্যঘরা ক্লাব মোড় থেকে রাস্তা পার হচ্ছিল। এ সময় ফরিদপুর থেকে ছেড়ে আসা কার্পাসডাঙ্গাগামী রেখা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দর্শনা থানার ওসি নজরুল ইসলাম জানান, রেখা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশু মারা গেছে। বাসটিকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুন: কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ