কুলাউড়ায় ‘সুকান্ত সাহিত্য আড্ডা’

Sadek Ali
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬ | আপডেট: ৬:১৪ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘সুকান্ত সাহিত্য আড্ডা’। বুধবার (১৯ আগস্ট) বিকেলে কুলাউড়া পাবলিক লাইব্রেরিতে "স্রোত সাহিত্য পর্ষদ" আয়োজিত এ অনুষ্ঠানে সুকান্তের কবিতা আবৃত্তি ও আলোচনার মধ্য দিয়ে কবির জীবন, সাহিত্য ও মানবিক দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। 

স্রোত সাহিত্য পর্ষদের আহ্বায়ক নুরুল ইসলাম ইমনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সিরাজুল আলম জুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কবি সঞ্জয় দেবনাথ।

আরও পড়ুন: নরসিংদীতে স্ত্রীকে হত্যার পর লাশ মাটিচাপা, স্বামী আটক

সুকান্ত ভট্টাচার্যের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, সংস্কৃতিকর্মী গোলাম মোস্তফা পাভেল, কবি ভানু পুরকায়স্থ, বাসদ (মার্কসবাদী) কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক প্রশান্ত দেব ছানা, প্রথম আলোর প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, সাহিত্য অনুরাগী নুরুল ইসলাম খান বাবলা, ‘কামরাঙা’ সম্পাদক কামরুল হাসান, দৈনিক আগামীর সময়ের কুলাউড়া প্রতিনিধি মো. খালিক উদ্দিন, সাংবাদিক এইচ. ডি. রুবেল, মো. ইব্রাহিম আলী, মো. আজিজুর রহমান, মো. জহিরুল ইসলাম কর্ণ, কাওছার আমির বাবুল, তরুণ কবি আহবাব হাছনাত লাবিব প্রমুখ।

সাহিত্য আড্ডায় সুকান্ত ভট্টাচার্যের ‘ঐতিহাসিক’ কবিতা আবৃত্তি করেন মাজহারুল ইসলাম, ‘লেনিন’ কবিতা আবৃত্তি করেন ভানু পুরকায়স্থ এবং ‘প্রিয়তমাসু’ কবিতা আবৃত্তি করেন গোলাম মোস্তফা পাভেল।

আরও পড়ুন: কুলাউড়ায় ‘নতুন কুড়ি স্পোর্টস’-এর প্রস্তুতি সভা

কবির জন্মশতবর্ষে আয়োজিত এ সাহিত্য আড্ডার মধ্য দিয়ে সুকান্তের সাম্য, দ্রোহ ও শোষণমুক্ত সমাজের স্বপ্নকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আলোচকরা। অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, আবৃত্তিশিল্পী ও সাহিত্যানুরাগীরা অংশ নেন।