দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান

Sadek Ali
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:১৩ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. নাজমুল হাসানকে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মোহাম্মদ নাজমুল হাসান কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা। কর্মজীবনে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১

কুলাউড়ায় দায়িত্ব পালনকালে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন নাজমুল হাসান।