পিরোজপুর নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পিরোজপুরের নেছারাবাদে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মো. এলাহী আজাদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত্রীকালীন টহল চলাকালে উপজেলার পঞ্চবেকী লঞ্চঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৮, বরিশালের দেওয়া প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২৫ সেপ্টেম্বর রাত্রীকালীন টহল ডিউটি পালনকালে সদর কোম্পানি, বরিশালের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নেছারাবাদ থানাধীন পঞ্চবেকী লঞ্চঘাট বাজার এলাকায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করা হচ্ছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে হাওরে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫
সংবাদের ভিত্তিতে টহল দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় টহল দলের সদস্যরা তাকে আটক করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ওই ব্যক্তির দেহ তল্লাশি করে তাঁর হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার এলাহী আজাদ নেছারাবাদ উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বয়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আঃ মান্নান এবং মায়ের নাম মৃত সাহেরা বেগম।
আরও পড়ুন: অস্ত্র বানাও, মার্ডার হলে আমি দেখব: চেয়ারম্যানের বক্তব্যকে অপপ্রচার দাবি করে মানববন্ধন
অভিযানে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৮, বরিশাল জানিয়েছে, মাদকবিরোধী অভিযানসহ অপরাধ দমনে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





