টঙ্গীতে ১৫হাজার পিস ইয়াবাসহ নারী আটক

Shahrier Islam Pallab
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:১৬ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ১৫হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারিবারিকে আটক করেছে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টংগী থানার পূর্ব আরিচপুর এলাকা শাহানারা মঞ্জিল নামের ভবনের একটি কক্ষে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়।

আটক শ্রাবন্তি আক্তার (২০), নরসিংদী জেলার মাধবদী থানার চরদিঘলদি গ্রামের মো: মতিনের মেয়ে। সে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার শাহানারা মঞ্জিলে ভাড়া থাকতো।

আরও পড়ুন: ভেদরগঞ্জে গোপন তথ্যের ভিত্তিতে একাধিক মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন সংবাদে বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার শাহানারা মঞ্জিলে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ওই বাড়ির ভাড়াটিয়া শ্রাবন্তি আক্তারের দেহ ও বসত ঘরে তল্লাশি ১৫ হাজার পিচ ইয়াবা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও প্রাইভেট কোচিং করানোর পাশাপাশি ইয়াবা বিক্রির সাথে জড়িয়ে যায় সে। অভিযানের সময় আটককৃত দেখানো স্থান থেকেই ইয়াবা গুলো উদ্ধার করা হয়েছে।  এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

আরও পড়ুন: পরীক্ষাব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চুক্তি