তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায়

নান্দাইলে দুর্বার তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৩৭ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: সারাদেশে ডেঙ্গু প্রজননস্থল ধ্বংস করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ সেপ্টেম্বর থেকে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি চালু করেছেন। এ কর্মসূচির মূল লক্ষ্য হলো জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগে পরিচ্ছন্নতা জোরদার করা।

তারই ধারাবাহিকতায় নান্দাইল নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরীর নির্দেশনায় বৃহস্পতিবার নান্দাইলের দুর্বার তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নান্দাইল চৌরাস্তার মোড়ে এডিস মশার উৎপত্তিস্থল দীর্ঘদিনের জমাকৃত ময়লার স্তূপ ও লতাপাতার জঙ্গল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।

আরও পড়ুন: কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হত্যা: চট্টগ্রামে সিএনজিচালক গ্রেপ্তার

এ সময় তিনি উপস্থিত স্বেচ্ছাসেবী ও স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, সরকার এখন রাস্তার পাশে গাছ লাগাতে বলেছেন, কারণ গাছ হলে ছায়ায় দাঁড়ানো যাবে। ডেঙ্গু থেকে বাঁচতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে। আপনারা এতে অংশ নেন এবং যার যার বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

ময়মনসিংহ জেলা উত্তর ছাত্রদলের সহসভাপতি ও দুর্বার তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আবু রায়হানের নেতৃত্বে স্বেচ্ছাসেবক মাজহারুল ইসলাম, এনামুল হক, এরশাদ, হৃদয় হাসান, মন্ডল, রমজান, সানি, কামাল, দেলোয়ার, জাহাঙ্গীর, সাফায়েত, কাইয়ূম, রুবেল, মিজানসহ ৪০/৪৫ জন তরুণ ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: বংশীকুন্ডা কলেজের প্রতিষ্ঠাতা আলী আমজদ তালুকদার আর নেই