কুলাউড়ায় এইচএসসি-আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে দুই প্রতিষ্ঠান

Sadek Ali
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া
প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ন, ০১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:২৭ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় এইচএসসি পরীক্ষার ফলাফলে কুলাউড়া সরকারি কলেজ  ও লংলা আধুনিক ডিগ্রি কলেজ এবং আলিমে ভাটেরা মদিনাতুল উলুম সাইফুল তাহমিনা ফাজিল মাদ্রাসা উপজেলার মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ অর্জনে সক্ষম হয়েছে। 

শনিবার (৩১ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, এবার উপজেলার ১৫ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ২ হাজার ৩ শত ৭৪ জনের মধ্যে ১ হাজার ১২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে কুলাউড়া সরকারি কলেজের ৪ জন, লংলা কলেজের ২ জন, আলী আমজাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ২ জন, এম এ গনি আদর্শ কলেজের ১ জন ও মহতোছিন আলী স্কুল এন্ড কলেজের ১ জনসহ ৫ টি প্রতিষ্ঠানের ১০ জন এবং আলিমে ভাটেরা মদিনাতুল উলুম সাইফুল তাহমিনা  ফাজিল মাদ্রাসার ৫ জন, শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসার ১ জনসহ ৬ জন ও বিএম' র কুলাউড়া সরকারি কলেজের ১জন সহ মোট ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে। এবার এইচএসসিতে পাশের হার ৪২.৬৩ শতাংশ, আলিমে পাশের হার ৫২.৫০% ও বিএম পাশের হার ৩১.৬০% 

আরও পড়ুন: শীতের ছুটিতে ঘুরে আসুন ভোলার রূপসী দ্বীপ চর কুকরি-মুকরিতে

কলেজওয়ারি ফলাফলে কুলাউড়া সরকারি কলেজ থেকে ৬৪৮ জনের মধ্যে 

৪ জন জিপিএ-৫ সহ ২১৫ জন, লংলা আধুনিক ডিগ্রি কলেজ থেকে ৫৪৪ জনের মধ্যে ২ জন জিপিএ-৫ সহ ২৫৩ জন, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজ থেকে ৩১১ জনের মধ্যে ১২১ জন, এম এ গণী আদর্শ কলেজ থেকে ১৪৬ জনের মধ্যে ১ জন জিপিএ-৫ সহ ৫৫ জন, ভাটেরা কলেজ থেকে ১১৬ জনের মধ্যে ৮৪ জন, বরমচাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২০ জনের মধ্যে ৬৯ জন, ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১১৯ জনের মধ্যে ৪৫ জন, ছকাপন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪৮ জনের মধ্যে ১৬ জন, নয়াবাজার কেসি স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮৫ জনের মধ্যে ৪০ জন, আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮১ জনের মধ্যে ২ জন জিপিএ-৫ সহ ৪৫ জন, রাউৎগাঁও স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬ জনের মধ্যে ৩ জন, মহতোছিন আলী উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে ৫৯ জনের মধ্যে ১ জন জিপিএ-৫ সহ ৪১ জন, গজভাগ আহমদ আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩২ জনের মধ্যে ১২ জন, মনু মডেল কলেজ থেকে ৩০ জনের মধ্যে ৬ জন ও পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ থেকে ২৯ জনের মধ্যে ৭ জন পাশ করেছে।

আরও পড়ুন: বগুড়ায় যুব দিবসে নিবন্ধন সনদ ও সম্মাননা দিলেন প্রতিমন্ত্রী

এছাড়া আলিমের ফলাফলে মনসুর মোহাম্মাদিয়া সিনিয়র মাদ্রাসা থেকে ২৮ জনের মধ্যে ৯ জন, শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসার জিপিএ-৫ ১ জনসহ ৫৬ জনের মধ্যে ৩৭ জন, ভুকশিমইল আলিম মাদ্রাসার ৪০ জনের মধ্যে ৩০ জন, হিঙ্গাজিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ৬৫ জনের মধ্যে ২২ জন, দারুচ্ছুন্নাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৬৩ জনের মধ্যে ৩৪ জন, ভাটেরা মদিনাতুল উলুম সাইফুল তাহমিনা ফাজিল মাদ্রাসার ৫ জন জিপিএ-৫ সহ ২৭ জনের মধ্যে ১৮ জন ও বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার ৪১ জনের মধ্যে ১৮ জন এবং বিএম এর ফলাফলে কুলাউড়া সরকারি কলেজের জিপিএ-৫ ১জন সহ ৮৯ জনের মধ্যে ২৮ জন পাশ করেছে।