লক্ষ্মীপুরে মধুবন বেকারি অ্যান্ড সুইটসকে ২ লাখ টাকা জরিমানা
নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে লক্ষ্মীপুরে 'মধুবন বেকারি অ্যান্ড সুইটস'-কে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে শহরের উত্তর তেমুহনী এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরে মধুবন বেকারি অ্যান্ড সুইটসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩২ এর (খ) ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার সুমধু মধু চক্রবর্তীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অভিযানের অংশ হিসেবে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী মধুবন বেকারি এন্ড সুইটসে অভিযান পরিচালনা করা হয়। এখানে পন্যের মেয়াদ উত্তীর্ণ ও অগ্রিম তারিখ প্রদান। অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অভিযোগে নিরাপদ খাদ্য আইন -২০১৩ অনুযায়ী ৩২ এর (খ) দ্বারা দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে জেলাজুড়ে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন, পুড়ল পুলিশের গাড়ি





