স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ৭:৪৫ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারী নেতৃত্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬’ পেয়েছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। অদ্য ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার রাজধানীর শেরাটন হোটেলে এই সম্মাননা প্রদান করা হয়। এনআরবি ওয়ার্ল্ড ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের যৌথ উদ্যোগে এই বিশেষ সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়। 

এতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন অর্থকন্ঠ এবং বিজনেস আমেরিকার ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম।

আরও পড়ুন: সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রীতি চক্রবর্তী একজন সুদক্ষ স্বাস্থ্য উদ্যোক্তা ও সমাজসেবী। নারীর ক্ষমতায়নে তিনি এক উজ্জ্বল ব্যক্তি। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নেতৃত্বে তিনি স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

প্রীতি চক্রবর্তীর এই অর্জনে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল পরিবার গর্বিত ও আনন্দিত। তাঁদের আশা, এই সম্মাননা ভবিষ্যতের নারীনেত্রীদের অনুপ্রাণিত করবে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার প্রয়াত আশুতোষ চক্রবর্তী ও পুষ্প চক্রবর্তীর জ্যেষ্ঠ কন্যা।

আরও পড়ুন: ফ্রেন্ডশিপের রুনা খান পেলেন ‘প্রকৃতি সংরক্ষণ পদক ২০২৫’

স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের প্রভাবশালী নারী উদ্যোক্তা, করপোরেট নেতারা, সংস্কৃতি ও সংবাদমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।