পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) মো. মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ কমিটি গঠন করেন।
সোমবার (২৫ মার্চ) দুপুরে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
আরও পড়ুন: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে মোসলেহ উদ্দিন সভাপতি ও শামীমা পারভীন সাধারণ সম্পাদক নির্বাচিত
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে গত ২ মার্চ রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে অ্যাসোসিয়েশনের সভাপতি পদে মো. মনিরুল ইসলাম পুননির্বাচিত এবং নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: মাধবপুরে ২ কোটি টাকার ভারতীয় চিংড়ির রেনু জব্দ, খোয়াই নদীতে অবমুক্ত





