বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান সেনাবাহিনীর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:০৩ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে প্রভাবিত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনী ও সেনাপ্রধান সম্পর্কিত যেকোনো তথ্যের ক্ষেত্রে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য সূত্র অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট বার্তায় বলা হয়েছে, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ঐক্যবদ্ধ রয়েছে। দেশ ও জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

আরও পড়ুন: সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে প্রভাবিত না হওয়ার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।

বার্তায় আরও বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান সম্পর্কিত যেকোনো তথ্য জানার ক্ষেত্রে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণ করা জরুরি।

আরও পড়ুন: ক্যান্টনমেন্ট থানার ওসির ভাইরাল অডিও সত্য, তদন্তে তথ্য পাচারের বিষয়