কুলাউড়া সীমান্তে ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার
মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্তে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ১০ লক্ষাধিক টাকার তামাকজাত দ্রব্য উদ্ধার করেছে।
বিজিবি সূত্রে জানা যায় শনিবার (২১ নভেম্বর) মুড়াইছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নন্দীগ্রামে বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৫১০ প্যাকেট এবং লুতুঝুড়ি পুঞ্জি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৫৪৫ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করে জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১০,১১,০০০/- (দশ লক্ষ এগার হাজার) টাকা। উদ্ধারকৃত তামাকজাত দ্রব্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় মেডিকেল টেকনোলজিস্টসহ প্রাণ গেল ৩ জনের
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও আন্তঃ সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।





