৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তা বদলি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:১৩ পূর্বাহ্ন, ২৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের নয়জন পুলিশ সুপার (এসপি) এবং দুইজন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। একই সঙ্গে দুই অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার বদলির আদেশ বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।পুলিশ প্রশাসনে রদবদল এনেছে সরকার। নয়জন পুলিশ সুপার ও দুইজন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে, পাশাপাশি দুই কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

  • এসবির এম এম হাসানুল জাহীদ → বদলি হয়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে
  • পিবিআইয়ের মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার → ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে
  • টাঙ্গাইল পিটিসির আ ফ ম আল কিবরিয়া → সিআইডিতে
  • গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আবু সায়েম প্রধান → রংপুর পিটিসিতে
  • ডিএমপির মো. শফিকুল ইসলাম → পুলিশ সদর দপ্তরে
  • পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শফি ইকবাল → সিআইডিতে
  • পিবিআইয়ের মুহাম্মদ কামাল হোসেন → গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে
  • এপিবিএনের উক্য সিং → পিবিআইতে
  • মিশন থেকে প্রত্যাগত মুহাম্মদ ইসমাইল হুসাইন → পুলিশ সদর দপ্তরে
  • সনাতন চক্রবর্তী (রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়) → রংপুর মেট্রোপলিটন পুলিশে
  • মোহাম্মদ ফখরুজ্জামান (শিল্পাঞ্চল পুলিশ) → শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে

পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ, র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুর রহমান।

আরও পড়ুন: জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই: ডিসি হারুন

প্রজ্ঞাপনে জানানো হয়, বদলি করা কর্মকর্তারা যথাসময়ে নতুন কর্মস্থলে যোগদান করবেন।