পুলিশের ৬ ডিআইজি পদে রদবদল
পুলিশ সদর দপ্তরের ৬ জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে রদবদল করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত সোমবারে প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ২টি বিদেশি অস্ত্র ও বিপুল মাদকদ্রব্য জব্দ
অফিস আদেশের তথ্য অনুযায়ী, পুলিশ সদরদপ্তরের লজিস্টিকস বিভাগের ডিআইজি খোন্দকার নজমুল হাসান-কে ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন) পদে বদলি করা হয়েছে, পুলিশ সদরদপ্তরের ফিন্যান্স বিভাগের ডিআইজি তাপতুন নাসরীন-কে ডিআইজি (হেডকোয়ার্টার্স) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, পুলিশ সদরদপ্তরের ডিআইজি মো. আশিক সাঈদ-কে ডিআইজি (ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট) পদে বদলি করা হয়েছে, পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম-কে ডিআইজি (লজিস্টিকস) হিসেবে পদায়ন করা হয়েছে, পুলিশ সদরদপ্তরের ডিআইজি মো. আতিকুর রহমান-কে ডিআইজি (ফিন্যান্স) দায়িত্ব দেওয়া হয়েছে এবং পুলিশ সদরদপ্তরের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ডিআইজি (ডেভেলপমেন্ট) পদে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনটি পুলিশ সদর দপ্তর, ঢাকা থেকে জারি করা হয় এবং সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্মকর্তাকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ৮ অতিরিক্ত ডিআইজি বদলি





