প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী নন জাহাঙ্গীর : পিএমও
(no caption)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দেয়া মো: জাহাঙ্গীর আলমের সাথে প্রধানমন্ত্রী ও কার্যালয়ের কোনো সম্পর্ক নেই।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইং থেকে পাঠানো বিশেষ বিজ্ঞতিতে বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন: চাঁদাবাজদের হুঁশিয়ারি আইজিপির
বিজ্ঞতিতে বলা হয়, নোয়াখালীর চাটখিল উপজেলার মৃত রহমত উল্যাহর ছেলে মো: জাহাঙ্গীর আলম নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন।
তার সাথে প্রধানমন্ত্রী ও কার্যালয়ের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং।
আরও পড়ুন: রমজানে প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন
এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিতে বলা হয়েছে। সূত্র : ইউএনবি





