ফরিদপুরের এসপিকে প্রত্যাহার

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৩:৩৯ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৩
ছবি : ইন্টারনেট
ছবি : ইন্টারনেট

পক্ষপাতমূলক আচরণের অভিযোগে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানকে বদলি করা হয়েছে। তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. মিজানুর রহমানের সই করা এক আদেশে বদলির কথা জানানো হয়। নতুন এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন মোরশেদ আলম।

আরও পড়ুন: চাঁদাবাজদের হুঁশিয়ারি আইজিপির

পুলিশ সুপার বদলির বিষয়ে অনাপত্তির ওই চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. শাহজাহানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদে পদায়নে নির্বাচন কমিশন অনাপত্তি প্রদান করেছে। একই সঙ্গে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে ফরিদপুর জেলার পুলিশ সুপার পদে পদায়নের জন্য অনাপত্তি দিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. শাহজাহানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এতে তাকে অন্যত্র বদলি করে একজন নিরপেক্ষ পুলিশ সুপারকে পদায়ন করার জন্য মুহাম্মদ সাইফুর রহমান নামে এক ব্যক্তি নির্বাচন কমিশনে আবেদন করেন। পরে বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন।

আরও পড়ুন: রমজানে প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন