রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আট নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসি, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগ
তিনি জানান, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আটজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিস্তারিত তথ্য ও তাদের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে পরে জানানো হবে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।
আরও পড়ুন: ঢাকা ওয়াসার ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর





