প্রি-পেইড মিটারে ২৪ ঘণ্টা রিচার্জে বিঘ্নের শঙ্কা, গ্রাহকদের জরুরি নির্দেশনা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:৪৬ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রি-পেইড বিদ্যুৎ মিটারে ২৪ ঘণ্টা রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। এ কারণে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে আগেই মিটারে পর্যাপ্ত ব্যালান্স রাখার পরামর্শ দিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। বুধবার (৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রি-পেইড সিস্টেমের আধুনিকায়ন কাজের জন্য আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ বা বিঘ্নিত হতে পারে।

এ সময়ে যেসব প্রি-পেইড মিটারের নম্বর ৩ দিয়ে শুরু, সেসব মিটারে রিচার্জ করতে সমস্যা হতে পারে। তাই বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে নির্ধারিত সময়ের আগেই মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার জন্য গ্রাহকদের অনুরোধ জানিয়েছে ডেসকো।

আরও পড়ুন: সৈয়দ আজাদ সুবহানী নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান

এ ছাড়া যেকোনো প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

আরও পড়ুন: ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি

  • রিচার্জে বিঘ্নের সময়: ৫ নভেম্বর রাত ১০টা থেকে ৬ নভেম্বর রাত ১০টা পর্যন্ত
  • সময়সীমা: ২৪ ঘণ্টা
  • যেসব মিটারে সমস্যা হতে পারে: নম্বর ৩ দিয়ে শুরু হওয়া প্রি-পেইড মিটার
  • পরামর্শ: নির্ধারিত সময়ের আগেই পর্যাপ্ত ব্যালান্স রিচার্জ করুন
  • যোগাযোগ: ১৬১২০ অথবা ১৬৯৯৯