৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:১৬ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের দাম্মাম রুটে আগামী ৭ নভেম্বর থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দিনের বেলায় ফ্লাইট পরিচালনা করা হবে।

অন্যদিকে, পর্যাপ্ত যাত্রী চাহিদা না থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

আরও পড়ুন: গোয়েন্দা ব্যর্থতায় মাঠে নেমেছে তৃতীয়পক্ষ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার সময়সূচিতে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে। যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে দিনের বেলায় এসব ফ্লাইট পরিচালনা করা হবে।

আরও পড়ুন: বড়দিন উদযাপনে ২ কোটি টাকা চেয়েছিল ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

এদিকে, রিয়াদগামী যাত্রীদের উল্লেখযোগ্য অংশ বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত করায় এ রুটে বর্তমানে পর্যাপ্ত যাত্রী চাহিদা নেই। এ কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

টিকিট বুকিং, ফ্লাইটের সময়সূচি ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।