রামপুরায় টিভি ভবনের সামনে চলন্ত বাসে আগুন
রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রধান ফটকের ঠিক সামনে ভিক্টোরিয়া পরিবহনের একটি চলন্ত বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) রাত প্রায় ১০টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দর বন্ধ, বিপাকে ৪ হাজার ৮৫১ যাত্রী
তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ইউনিট পাঠানো হয় এবং ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে তিনি জানান।
এ ঘটনার কারণে এলাকায় কিছুক্ষণ আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচলেও সাময়িক প্রভাব পড়ে।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি





