বায়তুল মোকাররম ও কাকরাইলে উদ্ধার কাটা হাত-পা, পরিচয় শনাক্ত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৫৮ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর পাশ থেকে দুটি কাটা হাত এবং কাকরাইলের স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে কাটা পা এবং শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বিচ্ছিন্ন দুই হাত উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দর বন্ধ, বিপাকে ৪ হাজার ৮৫১ যাত্রী

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল খান জানান, বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকার সড়কে দুটি বিচ্ছিন্ন হাত পাওয়া যায়। এছাড়া কাকরাইলের স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্ত করা হয়েছে। জানা গেছে, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ এগুলো। তার বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়।

আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

উদ্ধার করা দেহাংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।