জিডির ভিত্তিতে ৫০ মোবাইল উদ্ধার, মালিকদের বুঝিয়ে দিল পল্টন থানা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ৮:০৮ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর পল্টন মডেল থানা।

থানা সূত্র জানায়, বিভিন্ন সময়ে মোবাইল হারানোর ঘটনায় দায়ের করা জিডির প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ৫০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় উদ্ধারে সক্রিয় ভূমিকা রাখেন মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী এবং পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন।

আরও পড়ুন: গুলিস্তানে পরিবহন ব্যবসা নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

সোমবার (২ মার্চ) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার, থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধারকৃত ৫০টি মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

থানা সূত্র আরও জানায়, গত প্রায় এক বছরে পল্টন মডেল থানা পুলিশ প্রায় ৭০০টির বেশি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দর বন্ধ, বিপাকে ৪ হাজার ৮৫১ যাত্রী

হারানো মোবাইল দ্রুত ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।