এসএমসি এন্টারপ্রাইজে চাকরির সুযোগ
বেসরকারি প্রতিষ্ঠান এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডে চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি মেডিকেল ইনফরমেশন অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ অক্টোবর ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
আরও পড়ুন: আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
পদের নাম: মেডিকেল ইনফরমেশন অফিসার
বিভাগ: ফার্মাসিউটিক্যাল
আরও পড়ুন: ওয়ান ব্যাংকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পদসংখ্যা: ৩০টি
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
অন্যান্য যোগ্যতা: ভালো যোগাযোগ দক্ষতা
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: বিজ্ঞপ্তি অনুযায়ী যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
যেসব সুযোগ-সুবিধা পাবেন
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—
যাতায়াত ভাতা (টি/এ)
পারফরম্যান্স বোনাস
মুনাফার অংশ
প্রভিডেন্ট ফান্ড
বিমা সুবিধা
গ্র্যাচুইটি
বৈশাখী ভাতা
বছরে তিনটি উৎসব বোনাস
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে পদের যোগ্যতা, শর্তাবলি ও অন্যান্য তথ্য ভালোভাবে দেখে নেওয়া উচিত।
আবেদন শুরুর তারিখ: ১১ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২১ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠানের ওয়েবসাইট: https://www.smc-bd.org





