বিকাশে চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:২৫ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেক্রেটারিয়াল অ্যান্ড করপোরেট গভর্ন্যান্স বিভাগে জেনারেল ম্যানেজার পদে একজনকে নিয়োগ দেবে। গত ১২ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের আইন বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৩ থেকে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

আরও পড়ুন: নগদে চাকরির সুযোগ

বিকাশে চাকরির বিস্তারিত তথ্য

প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড

আরও পড়ুন: সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরির সুযোগ

পদের নাম: জেনারেল ম্যানেজার

বিভাগ: সেক্রেটারিয়াল অ্যান্ড করপোরেট গভর্ন্যান্স

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম

শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে ন্যূনতম স্নাতক/স্নাতকোত্তর (এলএলবি/এলএলএম)

অভিজ্ঞতা: ১৩ থেকে ১৫ বছর

বয়সসীমা: ৩০ থেকে ৩৫ বছর

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়

কর্মস্থল: ঢাকা

কর্মক্ষেত্র: অফিসে

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদনে যেসব যোগ্যতা প্রয়োজন

আগ্রহী প্রার্থীদের কোম্পানি সেক্রেটারি-সংক্রান্ত কার্যপদ্ধতি, বিধিবদ্ধ পরিপালন, করপোরেট গভর্ন্যান্স এবং বোর্ড প্রশাসন বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে।

পাশাপাশি খসড়া প্রণয়ন, প্রয়োজনীয় নথিপত্র তৈরি, গবেষণা ও উপস্থাপনায় দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৩ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন যোগ্য প্রার্থীরা পদটির জন্য আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের সময়সীমা: ২৩ নভেম্বর ২০২৬।