কুলাউড়ায় হত দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ
মৌলভীবাজারের কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নে অসহায় হতদরিদ্র ১০টি পরিবারের মাঝে ১০টি বকনা বাছুর গাভী বিনামূল্যে বিতরণ করা হয়। মঙ্গলবার এনজিও সংস্থা উই আর ফ্রেন্ডস ফর হিউম্যান (ওয়াফ) এর বাস্তবায়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর আর্থিক সহযোগিতায় ওয়াফের কার্যালয়ে হতদরিদ্র পরিবারের মধ্যে গাভী বিতরণ করা হয়।
ওয়াফের সমন্বয়কারী মোঃ আতিকুর রহমানের পরিচালনায় উক্ত বিতরণী অনুষ্ঠানে সভাপতি ছিলেন টিলাগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাছিত। প্রধান অতিথি ছিলেন উপজেলার এনজিও সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসারের প্রতিনিধি মোঃ আব্দুল খালিক, টিলাগাঁও ইউ পি সদস্য আব্দুল মালিক ফজলু, মোঃ আজিজ বেগ ও কয়ছর রশিদ, ওয়াফের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ ইন্তাজ আলী, সংবাদিক আব্দুল কুদ্দুস , সিরাজাম মুনিরা মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আল আমিন, ওয়াফের জগদীশ চন্দ্র দত্ত, পশু চিকিৎসক ও প্রশিক্ষক নিত্য লাল দেব, ওয়াফের ফাইন্যান্স অফিসার বোরহান উদ্দিন প্রমুখ।
আরও পড়ুন: চট্টগ্রামে তেলের গুদামে আগুন
গাভী বিতরণ শেষে উপকার ভোগীদের মাঝে গবাদিপশু পালনের উপর প্রশিক্ষণ প্রদান করেন পশু চিকিৎসক নিত্য লাল দেব।





