গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজশিক্ষার্থী নিহত

Sanchoy Biswas
লুৎফর সিকদার, গোপালগঞ্জ
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৮ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারজিল সিকদার (২২) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছে।

আজ রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: গাজীপুরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন

নিহত সারজিল শহরের ব্যাংকপাড়ার শাহ আলম শিকদারের ছেলে। তার মা নিরালা বেগম গোপালগঞ্জ পৌর মহিলা দলের সভানেত্রী।

সারজিল গোপালগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন: রাজধানীর ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশন বন্ধ

পৌর বিএনপির সভানেত্রী নিরালা বেগমের ছেলে সারজিল নিহত হওয়ার খবর পেয়ে গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবরসহ বিএনপি নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান। সেখানে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

ওই কলেজশিক্ষার্থীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, স্থানীয়রা জানিয়েছেন, সদর উপজেলার ঘোনাপাড়া থেকে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন সারজিল। গোবরা মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সারজিলের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত কলেজছাত্রের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।