পেট্রোম্যাক্স এলপিজিতে চাকরির সুযোগ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:১৯ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেসরকারি প্রতিষ্ঠান পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেডে চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি কল সেন্টার অ্যাসোসিয়েট (এক্সিকিউটিভ) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৮ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য নারী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা কোম্পানির নীতিমালা অনুসারে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। পদটিতে ফুলটাইম ভিত্তিতে ঢাকায় অফিসে কাজ করতে হবে।

প্রতিষ্ঠান: পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড

আরও পড়ুন: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে চাকরির সুযোগ

পদের নাম: কল সেন্টার অ্যাসোসিয়েট (এক্সিকিউটিভ)

পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন: ৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম

কর্মস্থল: ঢাকা

প্রার্থীর ধরন: শুধু নারী

আবেদন শুরুর তারিখ: ১৮ অক্টোবর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদন করতে প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি এমএস অফিস টুলস ব্যবহারে ভালো দক্ষতা থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়েছে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে। পদের জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা উল্লেখ করা হয়নি।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীদের বেতন কোম্পানির নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে। বেতনের পাশাপাশি যেসব সুবিধা দেওয়ার কথা উল্লেখ রয়েছে, সেগুলো হলো—

বিমা সুবিধা

প্রভিডেন্ট ফান্ড

পারফরম্যান্স বোনাস

গ্র্যাচুইটি

প্রতি বছর বেতন বৃদ্ধি

দুপুরের খাবারের সুবিধা

বছরে দুটি উৎসব বোনাস

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে প্রতিষ্ঠানের দেওয়া শর্তাবলি ও প্রয়োজনীয় তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.petromaxlpg.com

আবেদনের নির্দিষ্ট লিংক মূল নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া রয়েছে। আবেদন করার শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬।