অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা ও দেবাশীষ গ্রেপ্তার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ন, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৯:৩৩ পূর্বাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল দেবাশীষ কুমার বড়ুয়াকেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (১১ অক্টোবর) রাতে কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

শফিকুল ইসলাম জানান, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কাজী গুলশান আরার যোগসাজশ রয়েছে—এমন তথ্য পেয়েছে পুলিশ।

তবে তাঁকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি। অন্যদিকে, ব্রিগেডিয়ার জেনারেল দেবাশীষ কুমার বড়ুয়াকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন: রিয়াদে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার