হরিরামপুরে রবি মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২৫ শে নভেম্বর বুধবার উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে বেলা ১২ টায় মানিকগঞ্জ -২ আসেন সাংসদ ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান এর শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান,হরিরামপুর থানার অফিসার ইনচার্জ জে.ও.এম তৌফিক আজম, উপজেলা বিএনপি সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা প্রমূখ ।
আরও পড়ুন: মঠবাড়িয়া বিআরডিবি অফিসে দুর্বৃত্তদের আগুন, মাইক্রোবাস ও মোটর সাইকেল ক্ষতিগ্রস্ত
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর এ কর্মসূচির আওতায় মোট ১৩ হাজার ৩৫০ জন কৃষক কৃষি প্রণোদনার সহায়তা পাবেন। এর মাধ্যমে কৃষকদের বিনা মূল্যে সরিষার বীজ ও সার দেওয়া হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি, সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করা এবং চাষাবাদে উৎপাদন খরচ কমাতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা ব্যক্ত করছেন।





