রাজধানীতে যুবদলের নেতা কাওসারের মোটরসাইকেল শোডাউন
দেশজুড়ে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতা ওমর ফারুক কাওসারের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে কয়েক শতাধিক নেতাকর্মীকে নিয়ে রাজধানীর বিজয়নগর থেকে শুরু করে পুরানা পল্টন, গুলিস্তান, মতিঝিল, ইত্তেফাক মোড়, টিকাটুলি, দয়াগঞ্জ ধোলাইখাল, রায়সাহেব বাজার মোড়, ভিক্টোরিয়া পার্ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়ে পুরান ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধূপখোলা গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
এ সময় গোডাউনে অংশ নেওয়া ওমর ফারুক কাওসারের সহযোদ্ধারা 'লীগ ধর, জেলে ভর', 'হাসিনার ফাঁসি চাই', 'আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান', 'সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও', 'ছাত্রলীগ-যুবলীগের ঠিকানা এই বাংলায় হবে না' সহ নানারকম স্লোগান দেন।
উল্লেখ্য, ওমর ফারুক কাওসার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তিনি যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি পদপ্রার্থী।
আরও পড়ুন: গাজীপুরে নাশকতার আশঙ্কায় ৮০ জন গ্রেপ্তার, পেট্রোলসহ আটক আওয়ামী লীগ নেতা





