কুলাউড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স
মৌলভীবাজারের কুলাউড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত 'প্রেস কনফারেন্সে' উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার ফ্যামিলি কার্ড কার্যক্রমের সার্বিক পরিকল্পনা, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং পরবর্তী বাস্তবায়ন প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত অবহিত করে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে সঠিকভাবে বাছাই করে বর্তমান সরকারের 'স্বাবলম্বী পরিবার গড়ার' প্রতিশ্রুতি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন: সিলেটে নকল ব্যানারে অবৈধ বাস, প্রাণ গেল মা ও শিশুর
প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা সোনা মোহন বিশ্বাস, সাংবাদিক মো. মছব্বির আলী, আজিজুল ইসলাম, নাজমুল ইসলাম, নাজমুল বারী সোহেল, মহি উদ্দিন রিপন, ময়জুল ইসলাম, কেফায়েত হোসেন সোলেমান প্রমুখ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা জানান, উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের জন্য ১৪০ জন তথ্য সংগ্রহকারী এবং ১৪ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। তন্মধ্যে প্রথম ধাপে উপজেলার ভূকশিমইল, শরীফপুর ও সদর ইউনিয়নের ৩টি ওয়ার্ডে ৩ জন সুপারভাইজার ও ১২ জন তথ্য সংগ্রহকারী দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে প্রত্যেকটি প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ধারাবাহিক কার্যক্রম চলমান থাকবে।
আরও পড়ুন: নন্দীগ্রাম উপজেলা যুবদল সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়





