ঢাবি শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে ঠিকানা পরিবহনের ১৪টি বাস আটক

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৫৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হেনস্তা ও তাঁর সঙ্গে অসদাচরণের অভিযোগে শনিবার (২৮ নভেম্বর) ঠিকানা পরিবহনের ১৪টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। জানা যায়,  শুক্রবার (২৭ নভেম্বর) ঠিকানা পরিবহনের স্টাফদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে চরম দুর্ব্যবহার ও অপমানজনক আচরণের অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ শিক্ষার্থীরা ঠিকানা পরিবহনের ১৪টি বাস আটক করেন।

শিক্ষার্থীরা বলছেন, গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের অসদাচরণ ও হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: নোবিপ্রবির গবেষনা: ব্যবহৃত চা-পাতায় দূর হবে শিল্পবর্জ্যের বিষাক্ত ক্রোমিয়াম, খরচ কমবে প্রায় ৮০%