সিলেটে ক্যাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতকে ক্যাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইন্জিনিয়ার লুৎফুর রহমান নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮ ঘটিকার সময় সিলেট-সুনামগঞ্জ সড়কের জাতুয়া নামক স্থানে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত লুৎফুর রহমান ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামের মৃত নুর আহমদের পুত্র ও গোবিন্দগঞ্জস্থ মেসার্স আলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ব-পরিবারে গোবিন্দগঞ্জ দিঘলী দত্তপুর গ্রামে বসবাস করেন।
জানা যায়, শুক্রবার ফিলিং স্টেশনের দায়িত্ব পালন শেষে রাত ৮টার দিকে মোটর সাইকেল যোগে সুনামগঞ্জ সড়ক পথে দামোধরতপী গ্রামে এক আত্মিয়ের বাড়িতে যাচ্ছিলেন লুৎফুর রহমান। জাতুয়া এলাকায় পৌঁছলে সিলেটমুখী দ্রুতগামীর একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-অ ১৪-১০৮০) নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নং সিলেট হ ১৫-০৭৬৩ কে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিঁটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেলের আরোহী। এদিকে, মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটিও সড়কের পাশের খাদে উল্টে যায়।
আরও পড়ুন: ডিসেম্বরে ফেরার দুঃস্বপ্ন ভুলে যান: কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।





