রাজধানীতে ৪৭টি মাথার খুলি উদ্ধার, কঙ্কাল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২১ পূর্বাহ্ন, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ৫:২১ পূর্বাহ্ন, ১০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর তেজগাঁও বিভাগ।

আরও পড়ুন: বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে রাজধানীতে র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা

সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় চুরি করে সেগুলো কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

আরও পড়ুন: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৪

উদ্ধার করা বিপুল পরিমাণ খুলি ও হাড়ের উৎস কী এবং এই চক্রের সঙ্গে আরও বড় কোনো গোষ্ঠী জড়িত আছে কি না—তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বুধবার (১০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে কঙ্কাল চুরির প্রক্রিয়া, চক্রের সদস্যদের পরিচয় এবং ঘটনার পেছনের নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানিয়েছে পুলিশ।