জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশ-ডিএনসির যৌথ মাদকবিরোধী অভিযান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ন, ০১ জুন ২০২৬ | আপডেট: ৭:৪০ অপরাহ্ন, ০১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‍্যাব, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডগ স্কোয়াডও অংশ নিয়েছে।

সোমবার (১ জুন) বিকেল পৌনে ৫টার দিকে জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টরে একযোগে এই অভিযান শুরু হয়।

আরও পড়ুন: ভোরের ভারী বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, মাঠে ডিএসসিসির টিম

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি জানান, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে জেনেভা ক্যাম্প এলাকায় র‍্যাব, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন: মিরপুরে চলন্ত বাসে আগুন

অভিযানে র‍্যাব, পুলিশ ও ডিএনসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।