মিরপুরে চলন্ত বাসে আগুন
রাজধানীর মিরপুর-১১ নম্বরে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে জমজম টাওয়ারের বিপরীত পাশে শিকড় পরিবহনের বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি, তল্লাশি-টহল জোরদার
তিনি জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে বাসে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লাগে বলে জানান তিনি।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরও পড়ুন: রাজধানীতে নাশকতা রুখতে পুলিশের দুই শতাধিক চেকপোস্ট





