ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি, তল্লাশি-টহল জোরদার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:১৮ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানী ও এর আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্লাইওভার এবং প্রবেশপথগুলোতে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় এবং শহরের প্রবেশদ্বারগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে মোটরসাইকেলসহ সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন: রাজধানীতে নাশকতা রুখতে পুলিশের দুই শতাধিক চেকপোস্ট

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীজুড়ে বিশেষ অভিযানও চলমান রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানোর পাশাপাশি পিকেট ডিউটি জোরদার করা হয়েছে।

একই সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় থানা মোবাইল প্যাট্রোল, ফুট প্যাট্রোল ও হোন্ডা প্যাট্রোলের সংখ্যা বাড়ানো হয়েছে। বড় ধরনের অপরাধ বা নাশকতা প্রতিরোধে মাঠপর্যায়ে গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে ককটেল বিস্ফোরণের পর কাফরুলে বাসে আগুন

ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের প্রতিটি বিভাগ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নগরবাসীর সহযোগিতাও কামনা করেছে ডিএমপি।