গভীর রাতে প্রবাসীর স্ত্রী তিন কন্যাসহ পাঁচজনকে জবাই করে হত্যা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ন, ০৯ মে ২০২৬ | আপডেট: ৩:২৮ অপরাহ্ন, ১০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রবাসীর স্ত্রী, তিন কন্যা সন্তান ও শ্যালকসহ একই পরিবারের পাঁচজনকে ঘরের ভেতরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৮ মে) রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ওই পাঁচজনকে হত্যা করে পালিয়ে যায়। সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতদের মধ্যে রয়েছেন প্রবাসী মনিরের স্ত্রী, তার তিন কন্যা সন্তান এবং শ্যালক। তবে নিহত অন্যদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

আরও পড়ুন: মানিক মিয়া এভিনিউয়ে প্রধান শিক্ষিকা নিহত, ২ ছিনতাইকারী গ্রেপ্তার

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম।

তিনি জানান, নিহতদের মধ্যে প্রবাসীর স্ত্রী ও সন্তান রয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে।