আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:৪৯ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর লালবাগে একটি ভিআইপি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম শাওন (৪০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে লালবাগ থানাধীন আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

লালবাগ থানা সূত্রে জানা যায়, ওই সময় ওভারব্রিজের নিচে রাখা ভিআইপি বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করছিলেন আমিনুল ইসলাম শাওন। বিষয়টি বাসের স্টাফ ও স্থানীয় লোকজনের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। একই সময়ে টহলরত পুলিশ সদস্যরাও সেখানে পৌঁছে তাকে আটক করেন।

আরও পড়ুন: মানিক মিয়া এভিনিউয়ে প্রধান শিক্ষিকা নিহত, ২ ছিনতাইকারী গ্রেপ্তার

পুলিশ জানায়, আটকের সময় উত্তেজিত স্থানীয় জনতা শাওনকে মারধর করে। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে তাকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।