১৫% ট্যাক্সে কালো টাকা সাদা করার সুযোগ
আগামী অর্থবছরে কালো টাকা সাদা করার সুযোগ করে দিয়েছে সরকার। এর ফলে দেশের নাগরিকরা তাদের অঘোষিত সম্পদকে বৈধ করার সুযোগ পাবেন। নতুন নীতি অনুযায়ী, করদাতারা যদি তাদের ফ্ল্যাট, জমি এবং নগদ অর্থের উপর মাত্র ১৫ শতাংশ কর পরিশোধ করেন, তাহলে তাদের আয়ের উৎস সম্পর্কে কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে না।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, দেশের প্রচলিত আইন যা-ই থাকুক না কেন, কোনো করদাতা ফ্ল্যাট, জমির পাশাপাশি নগদ অর্থসহ স্থাবর সম্পত্তির জন্য ১৫ শতাংশ কর দিলে কোনো কর্তৃপক্ষ কোনো ধরনের প্রশ্ন তুলতে পারবে না।
আরও পড়ুন: ঢাকার কাঁচাবাজারগুলোতে পণ্যের দামে খুব একটা হেরফের নেই
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ডেটা ভেরিফিকেশন সিস্টেম চালু করার ফলে বিভিন্ন কোম্পানির অপ্রদর্শিত আয় ও সম্পদের তথ্য উন্মোচিত হয়েছে। এর ফলে আইনি জটিলতা তৈরি হচ্ছে। এছাড়াও, করদাতাদের অজ্ঞতা এবং অনিবার্য পরিস্থিতির কারণে আয়কর রিটার্নে ত্রুটি থাকতে পারে।
মন্ত্রী বলেন, এ অবস্থায় করদাতাদের আয়কর রিটার্নের এই ভুল সংশোধনের সুযোগ করে দেয়া এবং অর্থনীতির মূল ধারায় অর্থের প্রবাহ বাড়ানোর লক্ষ্যে আয়কর আইনে কর প্রণোদনার ওপর একটি ধারা সংযোজনের প্রস্তাব করছি।
আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমছে





