আবার কমল সোনা-রুপার দাম

Any Akter
অর্থবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ন, ০৯ জুন ২০২৬ | আপডেট: ২:২৬ অপরাহ্ন, ০৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে আবারও সমন্বয় করা হয়েছে মূল্যবান ধাতু সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম কমার প্রেক্ষাপটে নতুন মূল্য নির্ধারণ করেছে। মঙ্গলবার (৯ জুন) থেকে নতুন এই দর কার্যকর রয়েছে।

বাজুসের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনা ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দর

এর আগে ২ জুন নির্ধারিত দরে ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। সেই হিসাবে সর্বশেষ সমন্বয়ে ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমেছে ২২ ক্যারেট সোনার দাম।

বাজুস জানায়, গত ৬ জুন জারি করা বিজ্ঞপ্তিতে স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম কমার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন দর নির্ধারণ করা হয় এবং ওইদিন সকাল ১০টা থেকে তা কার্যকর করা হয়।

আরও পড়ুন: বিএনপি’র ৩১ দফা’র বাজেট অধিবেশন বসছে আজ

চলতি বছরে এখন পর্যন্ত দেশে সোনার দাম ৭১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩৪ বার কমেছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে অধিকাংশ সময়ই মূল্য বৃদ্ধি পেয়েছিল।

এদিকে রুপার দামও কমেছে। নতুন দরে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৫ হাজার ২৪৯ টাকা, যা আগের দামের তুলনায় ৪০৮ টাকা কম। এছাড়া ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৪২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২২ বার বেড়েছে এবং ২০ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে বেশিরভাগ সময় মূল্য বৃদ্ধি লক্ষ্য করা যায়।